পোস্টগুলি

স্বাস্থ্য বলতে কী বুঝায় ?

স্বাস্থ্য বলতে কী বুঝায় অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোগ বিষয়টা যেমন সহজে বুঝা যায়, স্বাস্থ্য ধারণাটি এতো সহজ কি? আপনার রোগ নেই,  তাই বলেই কি বলতে পারেন আপনি স্বাস্থ্যবান? ভেবে দেখুন ব্যাপারটি এমন সহজ নয়। হয়তো বয়স অনুযায়ী আপনার যে ওজন, যে কর্মক্ষমতা থাকার কথা তা আপনার নেই ।  অন্যেরা আপনাকে স্বাস্থ্যবান মনে করেনা, আপনি তো নন—ই। তাহলে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত  করব কিভাবে? অগত্যা বিশ্বস্বাস্থ্যসংস্থা  (WHO) বর্ণিত, একটি মোটামুটি সর্বমান্য সংজ্ঞার  সাহায্য নেয়া যাক।সেই মতে, অসুস্থতা বা অক্ষমতার অনুপস্থিতিই স্বাস্থ্য নয়; শারীরিক,  মানসিক ও সামাজিক, এই তিনদিকে পরিপূর্ণ ভাবে ভালো থাকাই হ’ল স্বাস্থ্য।সুন্দর সংজ্ঞা  বটে।কিন্তু আমাদের বোধগম্যতার গোলমিটলকি ? আমার তো মনেহচ্ছে, কেঁচো খুঁড়তে  গিয়ে সাপ উঠে এল । আসলে আমরা আমাদের শরীর নিয়েই ভাবছিলাম।এখন এর মধ্য  মন ও সমাজ যুক্ত হয়ে পুরো বিষয়টাকে গুবলেট পাকিয়ে দিল। বিশ্বস্বাস্থ্য সংস্থার এ—সংজ্ঞাটি নিয়েও সবাই সন্তুষ্ট নন।বিশেষত যারা ‘প্রফেশনাল’, তারা  এমন আদর্শিক সংজ্ঞা চান না। তারা চান এমন সংজ্ঞা, য...