স্লিম হওয়া কি এতোই সহজ!


Image result for exercise image

বর্তমান সময়ে সবার কাংখিত একটি লক্ষ্য হলো স্লিম হওয়া। কারণ এ যুগের লাইফস্টাইল অনুযায়ী অবিসিটি বা স্থুলতা খুবই সাধারণ একটি সমস্যা। তবে সবার মধ্যে একটি ভুল ধারণা কাজ করে, আর তা হলো প্রতিদিন বোধহয় একটু ব্যায়াম করলেই স্লিম হওয়া যায়। না এটি সম্পূর্ণ ভুল। প্রতিদিন ব্যায়াম করলে বড়জোর বর্তমান ওজন ধরে রাখা যায়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, স্লিম এবং সুস্থ শরীর চাইলে ব্যায়ামের সঙ্গে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই।

মেদহীন টানটান একটা শরীর কে না চান! যারা আরাম-আয়েস আর ভোজনবিলাসে শরীরে মেদ জমিয়ে জমিয়ে জীবনকে দাঁড় করিয়েছে ঝুঁকির মুখে, এ অবস্থায় অনেকেই নেমে পড়েন ব্যায়াম করে মেদ ঝরানোর চেষ্টায়৷ পাশাপাশি খাওায়া-দাওয়াও চলে মোটামুটি আগের মতো৷ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এটি একেবারেই কার্যকর ব্যবস্থা নয়৷ বিশেষ করে সপ্তাহে ১৫০ মিনিটের মতো ব্যায়াম করে মেদ ঝরানোর যে প্রচলিত ধারণাটি রয়েছে, তাকে একরকম হাস্যকরই বলছেন তাঁরা৷

স্লিম - ১
যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি মন্টগোমারির অধ্যাপক ড. মিচেল ওলসন বুঝিয়ে বলেছেন ব্যাপারটা, ‘‘এক পাউন্ড স্নেহ জাতীয় খাদ্য খেলে আমাদের শরীরে সাড়ে তিন হাজার ক্যালরি যোগ হয়৷ তারপর আপনি যদি ম্যারাথন দৌড়বিদদের মতো পুরো ২৬ মাইলও দৌড়ান, তাতে প্রতি মাইলে ১০০ গ্রাম হিসেবে সব মিলিয়ে মাত্র ২৬০০ ক্যালরি ঝরাতে পারবেন৷ সেই এক পাউন্ডের কারণে পাওয়া ক্যালরি থেকে ৯০০ ক্যালরি কিন্তু থেকেই যাবে৷”

স্লিম - ২
তাই প্রতিদিন ৪০ থেকে ৫০ মিনিট ব্যায়াম বা ঘাম ঝরানোর মতো অন্য কিছু করার পাশাপাশি খুব সাবধানে খাওয়া-দাওয়া করারও পরামর্শ দিয়েছেন তিনি৷ একটু ব্যায়াম করে, হেঁটে, সাইকেল চালিয়ে বা সাঁতার কেটেই মেদ কমিয়ে ফেলবেন – এমন ভাবাটা মস্ত বড় ভুল৷ বিশেষজ্ঞরা বলছেন, ভুলের এ স্বর্গে বাস করা মানে মেদবহুল দেহের যন্ত্রণাকেই মেনে নেয়া৷

স্লিম - ৩
তাই যারা প্রকৃত অর্থে মেদ ঝরিয়ে স্লিম হতে চান তাদের প্রতিদিন ব্যায়ামের পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ খুবই জরুরী। এখানে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রন বলতে সুস্থ্য থাকার জন্য যতোটুকু প্রয়োজন এর অতিরিক্ত না খাওয়াটাকেই বুঝায়।

মন্তব্যসমূহ